নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক স্কুলছাত্রের হাতে মাসুম আহমদ নামের চতুর্থ শ্রেণীর আরেক স্কুলছাত্র নিহত হয়েছে। মাসুমের বাড়ি উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে। সে ওই গ্রামের আবদুর রহীমের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে স্থানীয় পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিশুরা ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি পাশের খাদে পড়লে সেটি আনতে মাসুমকে বলে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র জায়েদ ইসলাম। মাসুম বল আনতে রাজি না হলে জায়েদ বাঁশের কঞ্চি দিয়ে তার পেটে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে সে মারা যায়। মাসুমের বাবা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।