নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরে গতকাল বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মুকুল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল মেরামতকারী নিহত হয়েছেন।তিনি চিরিরবন্দর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। এতে ওই মোটরসাইকেল চালক আহত হন। ওই মোটরসাইকেলচালক জানান, চিরিরবন্দর থেকে বিরামপুরে আসার পথে টাটাকপুর মোড়ে একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুকুল নিহত হন। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি