প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চমেক পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে জানান, রাউজান উপজেলার বাইন্যা পুকুরপাড় এলাকায় জিপ (চাঁদের গাড়ি) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ওমর ফারুক। চমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।