প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়া উপজেলার পৌর এলাকার ব্রিকফিল্ড এলাকায় ট্রাক্টরচাপায় রিয়াদ হোসেন (২৬) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, শাখা সড়ক থেকে রিয়াদ মোটরসাইকেল নিয়ে মূল রাস্তায় ওঠার সময় ট্রাক্টর তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে, নিহত যুবকের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।