নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মনছুরাবাদ এলাকায় গতকাল শনিবার বিকেলে টেম্পো উল্টে পোশাক কারখানার এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আবুল বশর (৪৫) মনছুরাবাদ এলাকার বারটেক্স অ্যাপারেক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানার ব্যবস্থাপক (হিসাব) হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, আহত অবস্থায় আবুল বশরকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।