প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় কাঞ্চন দাশ (২৪) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গত বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার আমজুরহাট বাইতুন নুর জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাঞ্চনের বাড়ি পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের দাশপাড়া গ্রামে। পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ জানান, বুধবার রাত নয়টার বাইতুন নুর জামে মসজিদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ তিনি সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।