প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের কাজীপুর উপজেলার বরইতলী এলাকায় গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তাঁর নাম মো. ওয়াজেদ আলী (৪৫)। তিনি বেসরকারি সংস্থা আশার সীমান্তবাজার শাখার ব্যবস্থাপক ছিলেন। ওয়াজেদ আলী সিরাজগঞ্জে আসার পথে বিপরীতগামী একটি খালি ট্রাক মোটরসাইকেলসহ তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।