নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতীতে গতকাল সোমবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় আবদুল আলিম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বাড়ি পৌর এলাকার ধানবান্ধী মহল্লায়। সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, কড্ডার মোড় থেকে অটোরিকশাটি সিরাজগঞ্জ শহরে যাচ্ছিল। অটোরিকশাটি রামগাতী এলাকায় আবদুল আলিমকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।