নিহত চারজন শনাক্ত, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় গতকাল সোমবার রাতে ট্রেন-লেগুনার সংঘর্ষে নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

গতকালের দুর্ঘটনায় নিহত যে চারজনের পরিচয় পাওয়া গেছে তাঁরা হলেন, রণজিৎ দাস (৩০), শাহজালাল (৩০), মারিয়া বেগম (৩০) ও সিদ্দিকুর রহমান (৪৫)। অপর নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। ওই ঘটনায় নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ অবৈধ রেলক্রসিংটি বন্ধ করে দিয়েছে। এ ছাড়া দুর্ঘটনার কারণ তদন্তে রেলওয়ের উপপরিবহন কর্মকর্তা (ডিটিও) মাহবুব আলমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার রাত ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের পাগলা রসুলপুর এলাকায় ট্রেন ও লেগুনার মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচ ব্যক্তি মারা যান। আহত হয়েছেন আরও নয়জন।