নিহত জাপানিদের স্মরণে শহীদ মিনারে নীরব প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় নিহত সাত জাপানি নাগরিকের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সন্ধ্যায় বিশেষ প্রার্থনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি সেন্টার l ছবি: প্রথম আলো
রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় নিহত সাত জাপানি নাগরিকের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সন্ধ্যায় বিশেষ প্রার্থনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি সেন্টার l ছবি: প্রথম আলো

গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত সাতজন জাপানি নাগরিককে ভিন্নভাবে স্মরণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি সেন্টারের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে একটি অস্থায়ী বেদি তৈরি করে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। বেদির সামনে নীরবে দাঁড়িয়ে প্রার্থনাও করা হয়।
স্মরণ অনুষ্ঠানে জাপান স্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক আবুল বারকাত বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র জাপান। ১ জুলাই যা ঘটেছে তা অত্যন্ত ন্যক্কারজনক। ঘটনাটি বাংলাদেশকে গভীর এক অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। তিনি জাপানের নিহত নাগরিকদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। টোকিওতে বাংলাদেশ দূতাবাসকে এ ব্যাপারে খোঁজখবর রাখার আহ্বান জানান তিনি।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক স ম আলী রেজা ও জাপান স্টাডি সেন্টারের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ছাত্র-শিক্ষক প্রতিবাদী শোক সপ্তাহের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। শোক সপ্তাহের শেষ কর্মসূচি হিসেবে ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আলোচনা সভা হবে।