প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পেট্রলবোমায় নিহত ট্রাকচালক এমরান হোসেন ওরফে শিপনের পরিবারকে ২০ হাজার টাকার চেক দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন। গতকাল মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে এই চেক দেন তিনি। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী এ বি এম শওকাত ইকবাল, প্রবীণ সাংবাদিক আবু তাহের, আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ট্রাকচালক এমরান হোসেন ওরফে শিপনের স্ত্রী শাহনাজ বেগম চেক গ্রহণ করেন। শাহনাজ বেগম বলেন, এই ২০ হাজার টাকা ছাড়া আর কোনো সহায়তা পাননি তিনি।