নিহত দুই শিক্ষার্থীর বাসায় বিএনপির নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত দুই শিক্ষার্থী আবদুল করিম ওরফে রাজীব ও দিয়া খানম ওরফে মিম।
নিহত দুই শিক্ষার্থী আবদুল করিম ওরফে রাজীব ও দিয়া খানম ওরফে মিম।

বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম ও আবদুল করিমের বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে বিএনপি। বুধবার সন্ধ্যার পর রাজধানীর মহাখালীর দক্ষিণপাড়ায় দিয়ার বাসায় এবং রাতে আশকোনায় করিমের খালার বাসায় যান বিএনপির কয়েকজন নেতা। তাঁরা দুই পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমানের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম ও শামসুজ্জামান।
আমান উল্লাহ আমান প্রথম আলোকে বলেন, দুই শিক্ষার্থীর পরিবারের পাশে থাকবে বিএনপি।