নিহত দুজনের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে গত বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগরে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে।
তাঁদের মধ্যে একজন হলেন সদর উপজেলার বারঘোরিয়ার মো. লিটনের ছেলে আমানত (৩০) এবং অন্যজন শিবগঞ্জের সাবেক লাভাঙ্গা গ্রামের ইউসুফ আলীর ছেলে শামীম (৩০)।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, ময়নাতদন্ত শেষে লাশ দুটি তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত বুধবার রাতে শিবগঞ্জ-ধাইনগর সড়কে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় এলাকাবাসী ধরে গণপিটুনি দিলে তাঁরা মারা যান।