নিহত দুজনের পরিবারকে আর্থিক সহায়তা দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় নিহত দুজনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার চর বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহিংসতায় গত ৩১ মার্চ সানা উল্লাহ ও মো. ইব্রাহীম নামের দুই ব্যক্তি নিহত হন। এ ঘটনায় সন্দ্বীপ থানায় পৃথক দুটি মামলা হয়।
গতকাল চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার তাঁর কার্যালয়ে নিহত সানা উল্লাহর স্ত্রী জেসমিন আক্তার ও ইব্রাহীমের স্ত্রী হোসনে আরাকে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন।