প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারে রানা প্লাজা ধসে নিহত দুই ব্যক্তির পরিবারকে গতকাল সোমবার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। নিহত আরিফুল ইসলামের স্ত্রী খুশি বেগম ও মো. সুমন মিয়ার স্ত্রী শাহরুর বানু ৬১ হাজার টাকা করে মোট এক লাখ ২২ হাজার টাকা পেয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এম এ মতিন তাঁর কার্যালয়ে দুজনের হাতে চেক তুলে দেন।
নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন’ ওই অর্থ সহায়তা দিয়েছে।
চেক হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের প্রমুখ।