নিহত নজরুলের ওয়ার্ডে উপনির্বাচন ২১ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২৭ এপ্রিল ওই ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যা করা হয়।
তফসিল অনুযায়ী আগামী ২১ আগস্ট উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ২০ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ২১ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩ আগস্ট।
নারায়ণগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান তফসিল ঘোষণার সত্যতা নিশ্চিত করে জানান, এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭২৯। এর মধ্যে নারী ভোটার আট হাজার ২১৩ ও পুরুষ ভোটার আট হাজার ৫১৬ জন। মোট ভোটকেন্দ্র আটটি ও ভোটকক্ষ ৫০টি। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ দল ও স্ট্রাকিং ফোর্স হিসেবে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসার নিয়োজিত থাকবে। নির্বাচনে প্রতিটি ভ্রাম্যমাণ দল ও স্ট্রাকিং ফোর্সের সঙ্গে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।