নিহত নূরের কেউ আসেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা সিমেন্ট ফ্যাক্টরিতে গত বৃহস্পতিবার দুর্ঘটনায় নিহত নূর মোহাম্মদের ঠিকানা পাওয়া যাচ্ছে না। যোগাযোগ করছেন না তাঁর আত্মীয়স্বজনেরাও। দুর্ঘটনার এক দিন পর নূরের লাশ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়।

নূর মোহাম্মদের লাশ এখন মংলা থানার হেফাজতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে আছে।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, ‘নূর মোহাম্মদের আত্মীয়স্বজনদের ০১৭১৩-৩৭৪১২৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।’