নিহত নেপালি নাগরিকদের লাশ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত নেপালের নাগরিকদের লাশ হস্তান্তর করা হয়েছে। ছবি: কামরুল হাসান
ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত নেপালের নাগরিকদের লাশ হস্তান্তর করা হয়েছে। ছবি: কামরুল হাসান

ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত নেপালি নাগরিকদের লাশ হস্তান্তর করা হয়েছে। আজ রোববার কয়েকজনের লাশ হস্তান্তর করা হয়।

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে গতকাল শনিবার পর্যন্ত ২৮ জনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ১৭ জন বাংলাদেশি, ১০ জন নেপালি ও ১ জন চীনের নাগরিক। আগামী দু-এক দিনের মধ্যে ১৭ জন বাংলাদেশির মৃতদেহ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।

উড়োজাহাজ দুর্ঘটনায় এখন পর্যন্ত আহত বাংলাদেশিদের মধ্যে পাঁচজনকে দেশে পাঠানো হয়েছে। কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসাধীন চারজনের মধ্যে ইমরানা কবির হাসিকে গতকাল নেপালের সময় রাত একটায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। এর আগে এ ঘটনায় আহত চিকিৎসক রেজওয়ানুল হককে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যান তাঁর বাবা মোজাম্মেল হক। রেজওয়ানুল হক বর্তমানে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া আহত ইয়াকুব আলীকে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। অন্য দুজন আজকালের মধ্যে হাসপাতাল ছাড়বেন বলে জানা গেছে।

গত সোমবার ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিএস-২১১ উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে ৭১ যাত্রীর মধ্যে ৪৯ জন নিহত হন। তাঁদের মধ্যে ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি ও একজন চীনের নাগরিক রয়েছেন।