নিহত পোশাকশ্রমিকদের বিমার চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দুর্ঘটনায় নিহত ও অস্বাভাবিক মৃত্যু হওয়া পোশাকশ্রমিকদের ওয়ারিশদের হাতে বিমার টাকা তুলে দিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। গতকাল সোমবার বিকেলে বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম মোট ১৪ জন ওয়ারিশকে এক লাখ করে গোষ্ঠী বিমার ১৪ লাখ টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ২০০৫ সাল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে মোট তিন কোটি দুই লাখ টাকার বিমার চেক মৃত শ্রমিকদের ওয়ারিশদের কাছে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি আবু তৈয়ব।