প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র ও ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনের পরিবারের কাছে গতকাল রোববার চেক হস্তান্তর করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের সদস্যরা জয়পুরহাটে গিয়ে চেকটি হস্তান্তর করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক রেজাউল ইসলামের নেতৃত্বে সাতজন শিক্ষক ৫০ হাজার টাকার একটি চেক সোনালী ব্যাংকের জয়পুরহাট প্রধান শাখায় ফারুকের বাবার হিসাব নম্বরে জমা দেন। এ সময় ফারুকের ভগ্নিপতি সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের হামলার ঘটনায় ফারুক হোসেন নিহত হন।