নিহত বাংলাদেশির দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিট্রয়েট শহরে সম্প্রতি সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশি বাবুল মিয়ার (৪০) দাফন গতকাল বৃহস্পতিবার সিলেটে নিজ গ্রামে সম্পন্ন হয়েছে। বাবুলের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের জাগিরতলা গ্রামে। গত বুধবার দুপুরে থাই এয়ারলাইনসের একটি বিমানে যুক্তরাষ্ট্র থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাবুলের মরদেহ পৌঁছায়। গতকাল নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
গত ২৬ মার্চ যুক্তরাষ্ট্রে গাড়ি চালানোর সময় সন্ত্রাসীদের গুলিতে মারা যান বাবুল। বাসস।