নিহত বাকি দুজনও বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের বাকি দুজনও বাংলাদেশি। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের সংখ্যা দাঁড়াল ২০ জনে।এই দুজন হলেন চট্টগ্রামের রাউজানের উত্তর সার্তা গ্রামের মোহাম্মদ ইদ্রিসের ছেলে মাসুদ রানা এবং লক্ষ্মীপুরের কমলনগরের মনির হোসেনের ছেলে ফারুক হোসেন।সোমবার সকালে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে ২২ জন নিহত ও ৩৬ জন আহত হন। নিহত বাকি দুজনের একজন ভারতীয় ও একজন মিসরের নাগরিক।পররাষ্ট্র মন্ত্রণালয়, আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস এবং ঢাকার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিদের মরদেহ দেশে আনতে ৭ থেকে ১০ দিন সময় লেগে যেতে পারে।