নিহত সাঁওতালদের স্মরণে বিদ্যানিকেতন ও গ্রন্থাগার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর গ্রামে রংপুর চিনিকলের ভূমি উদ্ধার আন্দোলনে নিহত তিন সাঁওতাল শ্যামল, মঙ্গল ও রমেশ স্মৃতি বিদ্যানিকেতন, ফুলমণি সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র ও শিধু কানা গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় গ্রাম পাঠাগার আন্দোলনের উদ্যোগে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করা হয়।

উদ্বোধন করেন পাঠাগার আন্দোলনের উদ্যোক্তা ও সংগঠক আবদুস সাত্তার খান। পরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা-উপকরণ বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বছরের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে চিনিকল শ্রমিক-কর্মচারী ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে সাঁওতাল শ্যামল হেমরম, মঙ্গল মাড্ডি ও রমেশ টুডু নিহত এবং আহত হন অন্তত ২০ জন।