নিহত সিদ্ধার্থের পরিবারকে পুলিশের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বিএনপি-জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে বোমা হামলায় নিহত পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকারের পরিবারকে সাড়ে সাত লাখ টাকা অনুদান দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরে পুলিশ কমিশনার মাহবুবুর রহমান সিদ্ধার্থের পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, পুলিশ সদর দপ্তর থেকে পাঁচ লাখ ও রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে সিদ্ধার্থের পরিবারকে আড়াই লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে সিদ্ধার্থের বাবা বিমল চন্দ্র সরকার ও মা প্রিয়সী রানী সরকারকে তিন লাখ ৭৫ হাজার টাকা এবং স্ত্রী কনস্টেবল দীপ্তি রানী সরকারকে তিন লাখ ৭৫ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়াও অপর একটি ঘটনায় আহত উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নানের স্ত্রী হাসিনা মান্নানের হাতে তিন লাখ টাকার চেক দেওয়া হয়।