নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মোজাম্মেল হক (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছরারকুল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত মোজাম্মেল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় কর্মকর্তা ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।