নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় উপজেলার চম্পকনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান নিহত হয়েছেন। তিনি উপজেলার সিঙ্গারবিল গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় করে আবদুর রহমান পরিবারসহ বিজয়নগরের চম্পকনগর যাচ্ছিলেন। উপজেলার খিরাতলা এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর মৃত হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি