নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বালুভর্তি ট্রাকের সাটার খুলতে গিয়ে দুর্ঘটনায় মো. জনি (২৮) নামের ট্রাকের এক সহযোগী নিহত হয়েছেন। উপজেলার নাগরী এলাকায় গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জনি কালীগঞ্জের বালিগাঁও গ্রামের আবদুর রহিমের ছেলে। পুলিশ জানায়, উপজেলার নাগরী এলাকায় ট্রাকের সাটারের চাপায় গুরুতর আহত অবস্থায় তাঁকে ওই রাতেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার বেলা ১১টায় লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।