নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈল এলাকায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন৷ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, সকালে একটি সিএনিজচালিত অটোরিকশা বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের ইব্রাহিমাবাদ রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে এলেঙ্গায় যাচ্ছিল৷ সরাতৈল এলাকায় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ফরহাদ (২০) নিহত এবং অটোরিকশাচালক শাহ আলম আহত হন৷ ফরহাদ কালিহাতীর ভৈরববাড়ী গ্রামের গফুর মিয়ার ছেলে৷ টাঙ্গাইল প্রতিনিধি৷