প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট-চৌডালা সড়কের পুশকুনি এলাকায় গত শুক্রবার রাতে ডাকাতের হামলায় সেলিম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত সেলিম দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ শাহবাজপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, একটি ভাড়া করা মোটরসাইকেলে করে চারজন কানসাট থেকে রহনপুর যাচ্ছিলেন৷ পথে রাত সাড়ে আটটার দিকে ডাকাতদের রাস্তার দুই ধারের গাছে রশি বেঁধে মোটরসাইকেলের গতিরোধ করলে তাঁরা রাস্তায় ছিটকে পড়েন।