প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় গতকাল রোববার বিকেলে বাসের চাপায় মতিউর রহমান (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷ মতিউর সিঙ্গাইর উপজেলার আঙ্গুরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে৷ বিকেলে মোটরসাইকেলে করে ঘিওরের তরা এলাকা থেকে মানিকগঞ্জ শহরে আসছিলেন মতিউর৷ বিকেল সাড়ে পাঁচটার দিকে ভাটবাউর এলাকায় পৌঁছালে পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়৷ ঘটনাস্থলেই মতিউর মারা যান৷ মানিকগঞ্জ প্রতিনিধি