নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক নিহত হয়েছেন৷ উপজেলার চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে৷
সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কালাবিবিরদীঘির মোড় থেকে অটোরিকশাটি চট্টগ্রাম নগরের দিকে যাওয়ার পথে চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণ পাশে পেঁৗছালে বাঁশখালীগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষে অটোচালক আবদুস সালাম (৪৮) গুরুতর আহত হন৷ পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হলে বেলা একটায় তাঁর মৃত্যু হয়৷