নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলায় গতকাল সকালে মাইক্রোবাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনাচালক ফারুক হোসেন (২২) নিহত হয়েছেন৷ এতে মাইক্রোবাস ও লেগুনাচালকের দুই সহকারী আহত হন৷ পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবিহীন লেগুনা নিয়ে ফারুক মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন৷ সকাল আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া চরখণ্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে লেগুনাটির সংঘর্ষ হয়৷ ফারুককে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে৷