প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহারে গতকাল সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আনোয়ার এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে এমবিএ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সদরের প্রফেসরপাড়ার লুৎফর রহমানের ছেলে আনোয়ার দুইটার দিকে পত্নীতলার ফোকন্দা গ্রাম থেকে তাঁর খালাতো ভাই বুলবুলকে নিয়ে মোটরসাইকেলে করে সাপাহারের উদ্দেশে রওনা হন। সাপাহারের আগ্রাদ্বিগুণ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনোয়ার নিহত ও বুলবুল আহত হন।