নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় গতকাল শুক্রবার ভোরে একটি ট্রাক খাদে পড়ে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। উপজেলার বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক আবদুস সামাদ জানান, ওই দিন ভোর আনুমানিক পাঁচটার দিকে আমের ঝুড়িভর্তি একটি ট্রাক ঢাকা থেকে নাটোরে যাচ্ছিল। ট্রাকটি ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের আরোহী সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘ্রীতবড়হর গ্রামের হান্নান শেখ নিহত হন। এ সময় ট্রাকচালক ও তাঁর সহকারীও আহত হন।