নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এগারমাইল এলাকার পিকিং পাওয়ার প্ল্যান্টের সামনে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. সাইফুদ্দিন (১৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহত সাইফুদ্দিনের বাড়ি ফটিকছড়ি উপজেলার নান্নুপুর ইউনিয়নের গামরিতলা গ্রামে। তাঁর বাবার নাম আবদুর রাজ্জাক।