নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় একটি শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম মো. জুবায়ের। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং কোরবানিয়াঘোনা এলাকায়। স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে কক্সবাজারমুখী একটি বাস চুনতি এলাকায় শিশু জুবায়েরকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। চুনতি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে।