নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। সীতাকুণ্ড থানার এসআই নূর আলম ভুঁইয়া বলেন, অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে ফকিরহাট এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।