নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার ইস্পাহানি সি গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় নজু মিয়া (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নজু মিয়া খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে। তিনি চট্টগ্রামের কেএসআরএম নামের একটি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত নায়েক আবুল বাশার প্রথম আলোকে জানান, নজু মিয়া তাড়াহুড়ো করে ট্রাকে উঠতে গিয়ে নিচে পড়ে যান। এ সময় ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। ওই অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।