নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার কাঞ্চনীবাজার এলাকায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর হোসেন গাজী (৩৫) নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামের শাহজাহান গাজীর ছেলে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলে করে জাহাঙ্গীর উত্তর চরবংশী যাওয়ার পথে কাঞ্চনীবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিভর্তি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।