নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের কেরানীহাট-বান্দরবান সড়কের বড়দুয়ারা খলঘর এলাকায় বান্দরবানগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় খলিলুর রহমান (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। খলিলুর রহমান উপজেলার বাজালিয়া ইউনিয়নের ঘিলাতলী এলাকার মৃত এলাহী বকসুর ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায়।