প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মাসুদুর রহমান নামে পুলিশের এক উপপরিদর্শক নিহত হয়েছেন। গতকাল রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড অঞ্চলের সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার জানান, নিজামপুর এলাকায় ভোরে দায়িত্ব পালনকালে একটি ট্রাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান মিরসরাই থানার এসআই মাসুদুর রহমান। পরে পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।