নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও আহত হয়েছে অন্তত আটজন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ হতাহত ব্যক্তিদের নাম জানাতে পারেনি। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, মিঠাছড়ার গাঙচিল পেট্রলপাম্পের সামনে যাত্রীবাহী শাহী পরিবহন ও চয়েস বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে চয়েস বাসের সহকারী মারা যান।