নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গতকাল বুধবার সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সুরাইয়া আক্তার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার শানকলা গ্রামের রমিজ আলীর স্ত্রী। পুলিশ জানায়, দুপুরে উপজেলার বালিয়াড়ি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সুরাইয়া। এ সময় চুনারুঘাটগামী একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সুরাইয়াকে মৃত ঘোষণা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  হবিগঞ্জ প্রতিনিধি