নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ট্রেনে কাটা পড়ে একজন ফেরিওয়ালা (২০) নিহত হয়েছেন। তাঁর নাম-ঠিকানা পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত শনিবার রাত পৌনে নয়টার দিকে চাঁদপুর থেকে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন ফেনী স্টেশন হয়ে চট্টগ্রাম যাচ্ছিল। ট্রেনটি ফেনী রেলস্টেশন ছাড়ার সময় তাড়াহুড়া করে ট্রেনে ওঠার সময় এক পান-সিগারেট বিক্রেতা পা ফসকে ট্রেনের নিচে পড়ে যান। এ সময় ট্রেনের চাকায় গলা কেটে তিনি ঘটনাস্থলে মারা যান। রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জিআরপির ফেনী রেলস্টেশন ক্যাম্পের এসআই মেজবাউল আলম জানান, পাঁচ-ছয় দিন ধরে ওই ফেরিওয়ালাকে স্টেশন এলাকায় পান-সিগারেট বিক্রি করতে দেখা গেছে।