নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় গতকাল মঙ্গলবার সীমানাপ্রাচীর ধসে মো. সারওয়ার (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। সারওয়ারের বাড়ি হ্নীলার পশ্চিম সিকদারপাড়ায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে স্থানীয় পাহাড় থেকে বাঁশ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে সে ওই এলাকার একটি বাড়ির সীমানাপ্রাচীরের পাশে বসে বিশ্রাম নিচ্ছিল। এ সময় হঠাৎ দেয়ালটি সারওয়ারের ওপর ধসে পড়ে। স্থানীয় লোকজন উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।