নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে সোমবার সন্ধ্যায় ইজিবাইক উল্টে মুখলেছুর রহমান (৬২) নামে এক ব্যক্তি মারা গেছেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মুখলেছুর রহমান ব্যক্তিগত কাজ সেরে নান্দাইল সদর থেকে ইজিবাইকে চড়ে উপজেলার সিংরইল ইউনিয়নের উদং গ্রামে তাঁর বাড়িতে ফিরছিলেন। পথে নান্দাইল-বাকচান্দা সড়কের জামতলা বাজারের কাছে ইজিবাইকটি উল্টে গেলে তিনিসহ চারজন যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে মুখলেছুর মারা যান।