নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে বিমানের জ্বালানি তেলবাহী ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুজন। তাদের উদ্ধারের পর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমুদি বেগম (৩০) সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকার আবু বক্করের স্ত্রী। আহত ব্যক্তিদের নাম জানা যায়নি। দুর্ঘটনায় ট্যাংকলরি খাদে পড়ার কারণে বিমানের নয় হাজার লিটার জেট ফুয়েল মাটিতে পড়ে গেছে।