প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কাস্টমস মোড় এলাকায় গতকাল মঙ্গলবার কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. জয়নাল আবেদীন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, গতকাল দুপুরের দিকে কাস্টমস মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় জয়নাল গুরুতর আহত হন। বেলা সাড়ে তিনটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত জয়নাল বন্দরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে শ্রমিক হিসেবে কাজ করতেন।