নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে রেলসেতু থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। সদরের অম্বিকাপুর ইউনিয়নের গেন্দিয়া রেলসেতু এলাকায় গত রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কালু খাঁ (৪৫)। তিনি ওই ইউনিয়নের উত্তর কোমরপুর গ্রামের কৃষক গোলাপ খাঁর ছেলে। দুজন প্রত্যক্ষদর্শী বলেন, কালুর লাশ সকাল সাতটার দিকে দেখা যায়। তখন স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়। পরিবারের সদস্যরা বলেন, কালু কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান বলেন, একটি অপমৃত্যুর মামলা হয়েছে।