নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় আশিক মাহমুদ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, আশিক গত শনিবার রাতে মো. রিপন (১৯) নামের আরও একজনসহ মোটরসাইকেলযোগে চট্টগ্রাম নগর থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চাতরী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশিককে নগরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে তিনি সেখানে মারা যান। আশিক নগরের ইসলামিয়া কলেজের ছাত্র। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।